চাইনিজ
চাইনিজ ফ্রাইড রাইস
সয়া সসের স্বাদে ঝরঝরে ফ্রাইড রাইস। ১৫ মিনিটেই তৈরি।
২০ মিনিট
৩ জন
সহজ
উপকরণ
- সেদ্ধ ঠান্ডা ভাত: ৩ কাপ
- ডিম: ২টি
- গাজর, বিন, ক্যাপসিকাম কুচি: ১ কাপ
- রসুন কুচি: ১ চা চামচ
- দহন সয়া সস্: ২ টেবিল চামচ
- দহন হোয়াইট ভিনেগার: ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়া ও লবণ: স্বাদমতো
- তেল: ২ টেবিল চামচ
তৈরির ধাপ
- ভাত আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখুন, গরম ভাতে ভাজলে লেগে যায়।
- কড়াইয়ে তেল গরম করে ডিম ভেঙে নেড়ে আলাদা করে রাখুন।
- একই তেলে রসুন দিয়ে সবজি ২ মিনিট উচ্চ আঁচে নাড়ুন।
- ভাত, সয়া সস, ভিনেগার, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ৩ মিনিট ভাজুন।
- ডিম ওপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
টিপস: সয়া সসে নিজেই নোনতা ভাব থাকে, তাই লবণ শেষে চেখে দিন।
এই রেসিপির জন্য: দহন সয়া সস্
সরাসরি আমাদের শপ থেকে অর্ডার করুন


